২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্য চাইলে খালেদার আহবানে সাড়া দিন: গয়েশ্বর

দরকাষাকষি নয়, বিএনপিতে ঐক্য চাইলে খালেদা জিয়ার আহবানে সাড়া দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহানের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, ''কোন বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তাতে কী বিষয় ছিল, তা বিবেচ্য নয়। নেত্রী দলকে ঐক্যবদ্ধ রাখতে যে নির্দেশ দিয়েছেন তা দলের সবাইকে মানতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরকাষাকষি নয়, বিএনপিতে ঐক্য চাইলে খালেদা জিয়ার আহবানে সাড়া দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহানের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, ''কোন বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তাতে কী বিষয় ছিল, তা বিবেচ্য নয়। নেত্রী দলকে ঐক্যবদ্ধ রাখতে যে নির্দেশ দিয়েছেন তা দলের সবাইকে মানতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'' তিনি দাবি করেন, "তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তার নেতৃত্ব মেনে নেতারা কে কীভাবে ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন, তা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। জনগণ ও দলের কর্মীরা কী প্রত্যাশা করছে নেতাদের তা বুঝতে হবে।'' গয়েশ্বর বলেন, "দুই-একজনের দেনা-পাওনার বিষয়ে দর কষাকষি না করে নেতারা নিজেদের অবস্থানে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবেন- তৃণমূল কর্মীরা এটাই আশা করে।" সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান ও মেহেদি আহমেদ রুমি এ সময় উপস্থিত ছিলেন। গত ১ ফেব্র"য়ারি খালেদা জিয়া বিশেষ কারাগার থেকে তার আইনজীবী অ্যাডভোকেট মাহবুবউদ্দিন খোকনের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ করার আহবান জানান। এই ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী চেয়ারপারসন এম সাইফুর রহমানকে একটি চিঠি দেন। এতে গত ২৯ অক্টোবরের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়। কিন্তু সাইফুর রোববার সেই প্রস্তাব নাকচ করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৯১৫ ঘ.