২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও নির্বাচন কমিশন পরস্পরবিরোধী কথা বলছে: জিল্লুর

সরকার ও নির্বাচন কমিশন পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। শনিবার জিল্লুর রহমান বলেছেন, "সরকার এক কথা বলে, আর নির্বাচন কমিশন বলে আরেক কথা। এ কারণে নির্বাচন হবে কি না তা নিয়ে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার ও নির্বাচন কমিশন পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। শনিবার জিল্লুর রহমান বলেছেন, "সরকার এক কথা বলে, আর নির্বাচন কমিশন বলে আরেক কথা। এ কারণে নির্বাচন হবে কি না তা নিয়ে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে।" বিকালে গুলশানে নিজের বাসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগামীতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগ জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত করার উদ্যোগ নেবে বলেও প্রতিশ্র"তি দেন জিল্লুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব বলে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন শুক্রবার যে মক্তব্য করেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আইনের বই ঘাটলেই দেখা যাবে কার বক্তব্য ঠিক। কামাল সাহেব যেটা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। আমরা যা বলছি তা আইনের কথা।" ড. কামাল শুক্রবার গণতন্ত্রী পার্টির সঙ্গে গণফোরামের বৈঠকের পর সাংবাদিকদের বলেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আইনগত ও সাংবিধানিক কোনও বাধা নেই। সরকার সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।" শেখ হাসিনাকে বিনাশর্তে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে জিল্লুর বলেন, "তাকে জবরদস্তি করে আটকে রাখা হয়েছে।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নেত্রীকে বাইরে নেওয়ার চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১১৮ ঘ.