ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে বলে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার গণতন্ত্রী পার্টির সঙ্গে গণফোরামের দ্বিপক্ষীয় বৈঠকের পর ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আইনগত ও সাংবিধানিক কোনও বাধা নেই। সরকার সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।"
রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় ওই বৈঠকে দুই দল দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
বৈঠক শেষে ড. কামাল বলেন, "সরকারের প্রতিশ্র"তি আছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে আমরা মনে করি, এর আগে হলে আরও ভালো হয়।"
দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর জোর দিয়ে ড. কামাল বলেন, "আমাদের মধ্যে জাতীয় সমঝোতা হতে হবে।"
যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে দুই দলই একমত পোষণ করে।
ড. কামাল বলেন, "এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলে তা হবে প্রশ্নবিদ্ধ।"
গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "জাতীয় সঙ্কট উত্তরণে করণীয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অসা
bdnews24