২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় খালেদাকে জিজ্ঞাসাবাদ শুরু

নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করছে টাস্কফোর্সের চার কর্মকর্তা। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় তারা বিশেষ কারাগারে যান। কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের মেজর মোস্তফা কামালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বিশেষ কারাগারে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 10:40 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করছে টাস্কফোর্সের চার কর্মকর্তা। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় তারা বিশেষ কারাগারে যান। কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের মেজর মোস্তফা কামালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বিশেষ কারাগারে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।" প্রতিনিধি দলের বাকি তিন সদস্য হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক নূরুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সাহিদুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার শামিমুর রহমান। খালেদা জিয়ার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মাহবুব উদ্দিন খোকনও সেখানে রয়েছেন বলে জাকির হাসান জানান। বুধবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নূরুল ইসলাম এ মামলায় জবানবন্দি দেন। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক সাহিদুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ করেন। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে গত বছরের ৯ ডিসেম্বর সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আলাদা দুটি আলাদা মামলা করে কমিশন। এতে সরকারের ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এ মামলার বাকি আসামিরা হলেন