২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে দুটি মামলার কার্যক্রম স্থগিত, জামিন

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। তাকে জামিনও দেওয়া হয়েছে এ মামলা দুটিতে। তারেকের দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। তাকে জামিনও দেওয়া হয়েছে এ মামলা দুটিতে। তারেকের দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ। তবে তারেকের বিরুদ্ধে আরও মামলা সক্রিয় থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না। দুটি মামলার একটি দায়ের করেন রেজা কনস্ট্রাকশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আফতাবউদ্দিন খান। ২৭ মার্চ কাফরুল থানায় করা মামলাটিতে তারেকের বিরুদ্ধে ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়। এরপর ৪ মে গুলশান থানায় আরেকটি চাঁদাবাজির মামলাটি দায়ের করেন আল আমিন কনস্ট্রাকশনের কর্মকর্তা সৈয়দ আবু সাহেদ সোহেল। এ মামলায় ৪ কোটি ৮৯ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়। তারেকের পক্ষে আবেদন দুটির শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান। গত ৭ মার্চ রাতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৯৫৩ ঘ.