ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাড়ে সাত মাস ধরে বন্দী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসায় কোনো ত্র"টি হয়নি বলে দাবি করেছেন কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় কারাগারে সাংবাদিকদের তিনি বলেন, "শেখ হাসিনার চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে গণমাধ্যমে প্রচারিত সংবাদ সঠিক নয়।" "যখনই প্রয়োজন হয়েছে, তখনই তাকে ডাক্তার দেখানো হয়েছে।"
তিনি বলেন, "শেখ হাসিনার সাড়ে সাত মাস বন্দিজীবনে চিকিৎসার কোনো ত্র"টি হয়নি। কোনো অষুধ কখনোই বন্ধ হয়নি। ডাক্তারও যথাসময়ে দেখানো হয়েছে। গণমাধ্যমে তার 'তিনদিন ধরে ওসুধ বন্ধ', 'ডাক্তার দেখানো হচ্ছে না' বা 'তার সঙ্গে আত
bdnews24