২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাদাঁবাজির মামলায় মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে অভিযোগপত্র

চাদাঁবাজির অভিযোগে করা একটি মামলায় খুলনা সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা কেএমপির নগর শাখার পরিদর্শক চিত্ত রঞ্জন পাল খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

খুলনা, ০৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাদাঁবাজির অভিযোগে করা একটি মামলায় খুলনা সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা কেএমপির নগর শাখার পরিদর্শক চিত্ত রঞ্জন পাল খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন- সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. আব্দুল আহাদ, মৎস ব্যাবসায়ী ইদ্রিস আলী, সৈয়দ আলমগীর হাওলাদার, মো. হায়দার আলী, শহিদুল ইসলাম, আল-আমীন, মো. সেলিম শেখ, মো. লিটন, মো. শহীদ হাওলাদার ও মো. রুহুল আমীন। এদের মধ্যে মো. সেলিম শেখ, লিটন, শহীদ ও রুহুল আমীন পলাতক রয়েছেন। খুলনার রূপসা পাইকারী মৎস্য আড়তদার সমিতির সদস্য মো. আলম হাওলাদার মেয়র ও তার সহযোগীদের বিরুদ্ধে মৎস্য ব্যাবসায়ীদের কাছ থেকে ১৫ লাখ ৯০ হাজার ৬'শ টাকা চাদাঁবাজির অভিযোগে সদর থানায় মামলাটি করেন। গত বছর ২ নভেম্বর ঢাকার গুলশানের বাসা থেকে মেয়র তৈয়েবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.