ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্তের স্বার্থে প্রয়োজন হলে কয়লা খনি দুর্নীতি মামলার আসামিদের গ্রেপ্তারের কথা ভাবা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হানিফ ইকবাল বলেন, বিদেশে পালানো বা মামলার আলামত নষ্ট করার চেষ্টা করলে আসামিদের গ্রেপ্তারের কথা ভাববে কমিশন।
তিনি বলেন, "গ্রেপ্তারের বিষয়টি নির্ভর করবে তদন্তকারী কর্মকর্তার ওপর। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এ মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।"
হানিফ ইকবাল জানান, কয়লা খনি দুর্নীতি মামলাটি জরুরি বিধিমালার অন্তর্ভুক্ত করা হবে কি না সে বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্র"য়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জোট সরকারে তার মন্ত্রিসভার ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে কমিশন।
বাকি আসামিরা হলেন
bdnews24