২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদার নির্দেশে' বিএনপিতে ঐক্যের উদ্যোগ নিচ্ছেন হান্নান শাহ

অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বুধবার বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপির দুই অংশকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিচ্ছেন তিনি। বিকেলে ডিওএইচএস এর বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ''কারাবন্দি খালেদা জিয়া দলকে ঐক্যবদ্ধ করতে চান। তার নির্দেশে আমি ঐক্যের উদ্যোগ নেব। আমার বিশ্বাস, দলে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 05:43 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বুধবার বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপির দুই অংশকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিচ্ছেন তিনি। বিকেলে ডিওএইচএস এর বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ''কারাবন্দি খালেদা জিয়া দলকে ঐক্যবদ্ধ করতে চান। তার নির্দেশে আমি ঐক্যের উদ্যোগ নেব। আমার বিশ্বাস, দলে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।'' তিনি জানান, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ঐক্যের উদ্যোগের বিষয়ে কারাবন্দী খালেদা জিয়ার সবুজ সঙ্কেত পাওয়া গেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা খনি দুর্নীতি মামলাকে 'হয়রানিমূলক' অভিহিত করে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহবান জানান হান্নান শাহ। দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, জেলা বিএনপির চৌধুরী শহীদুল ইসলাম নয়ন, কাজী মনিরুল হুদা, সৈয়দ শাহরুল হক, নজরুল ইসলাম, শফিকুর রহমান তোতনসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিইজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২৩২৬ ঘ.