২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে নকশা জালিয়াতির মামলায় রায় ৬ মার্চ

জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ও রাজউকের অথরাইজড অফিসার এস এম আসাদুজ্জামানের বিরুদ্ধে নকশা জালিয়াতির মামলায় রায় দেওয়া হবে আগামী ৬ মার্চ। বুধবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক তানজীনা ইসমাইল রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর রায় ঘোষণার তারিখ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ও রাজউকের অথরাইজড অফিসার এস এম আসাদুজ্জামানের বিরুদ্ধে নকশা জালিয়াতির মামলায় রায় দেওয়া হবে আগামী ৬ মার্চ। বুধবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক তানজীনা ইসমাইল রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর রায় ঘোষণার তারিখ দেন। একই আদালত কর ফাঁকির অভিযোগে আতিকউল্লাহ খান, তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে অভিযোগও গঠন করেছেন। আতিকউল্লাহ খানের বিরুদ্ধে নকশা জালিয়াতির অভিযোগে আরও তিনটিসহ মোট সাতটি মামলার বিচার চলছে। তিনি কারাগারে আছেন। যৌথবাহিনী গত বছরের ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে তাকে গ্রেপ্তার করে। তবে অপর আসামি আসাদুজ্জামান পলাতক। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মাহমুদ হাসান নকশা জালিয়াতির অভিযোগে মতিঝিল থানায় মামলাটি করেন। এতে আতিকউল্লাহ খান ও আসাদুজ্জামান ছাড়াও মো. আকরাম হোসেন নামে রাজউকের আরেক কর্মচারীকে (এলএমএসএস) আসামি করা হয়। কিন্তু মামলার অভিযোগপত্রে আকরামের নাম নেই। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯০ সালের ২৬ জুন আতিকউল্লাহ খান মাসুদ ৫৬ এবং ৫৭ নম্বর হোসেনী দালান রোডে একটি ৯ তলা ও একটি ৬ তলা ভবনের নকশা অনুমোদনের জন্য রাজউকে জমা দেন। কিন্তু আসাদুজ্জামান ইমারত নির্মাণ কমিটিকে না জানিয়ে দুর্নীতির মাধ্যমে নকশাটির একটি অনুমোদনপত্র গ্লোব কনস্ট্রাকশনসের কাছে পাঠিয়ে দেন। এ বিষয়ে অনুসন্ধানের পর গত বছরের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন নকশা অনুমোদনের ফাইলটি পর্যালোচনার জন্য রাজউক সচিবকে অনুরোধ করে। কিন্তু নথিটি আর পাওয়া যায়নি। আসাদুজ্জামানের সঙ্গে যোগসাজশে মামলার তিন নম্বর আসামি আকরাম হোসেন ফাইলটি গায়েব করে দেয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছিল। এদিকে, কর ফাঁকির অভিযোগে গ্লোব কন্সট্রাকশনস লিমিটেড, আতিকউল্ল