২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত সাংবাদিক বজলুর রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বুধবার বিকেলে শায়িত হলেন সংবাদ সম্পাদক বজলুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুরে জাতীয় প্রেসকাবে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হয় বজলুর রহমানকে। বিভিন্ন শ্রেণীর মানুষও শ্রদ্ধা নিবেদন করে। (আরো তথ্য সহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 04:35 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্রয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বুধবার বিকেলে শায়িত হলেন সংবাদ সম্পাদক বজলুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুরে জাতীয় প্রেসকাবে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হয় বজলুর রহমানকে। বিভিন্ন শ্রেণীর মানুষও শ্রদ্ধা নিবেদন করে। (আরও তথ্যসহ) মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কাডির্য়াক সেন্টারে মারা যান বজলুর রহমান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার সকালে বজলুর রহমানের গ্রামের বাড়ি শেরপুরের নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুরে ঢাকায় রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স ও জাতীয় প্রেসকাবে তার নামাজে জানাজা হয়। দুপরে জাতীয় প্রেসকাবে তৃতীয় নামাজে জানাজায় কয়েকশ রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। নামাজে জানাজায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের জিল্লুর রহমান, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমদ, কাজী জাফউল্যাহ, অ্যাডভোকেট আবদুল হামিদ, উপাধ্য আবদুস শহীদ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আশিকুর রহমান, সৈয়দ আশরাফুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, আখতারুজ্জামান, রহমতুল্লাহ, সুবিদ আলী ভূঁইয়া, ফারুক খান, অ্যাডভোকেট আবদুল মান্নান, সুলতান মুহাম্মদ মনসুর অংশ নেন। এছাড়া, বিএনপির খোন্দকার দেলোয়ার হোসেন, এম কে আনোয়ার, এ এইচ এম মোফাজ্জল করীম, এম এম শাহিন, অধ্য সোহরাব উদ্দিন, খাইরুল কবীর খোকন, হাবিবউন নবী খান সোহেল, জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) নূর মোহাম্মদ খান, এ এন রফিকুল হোসেন, শিাবিদ মনিরুজ্জামান মিঞা, ড. আতিয়ার রহমান, আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম, সাংবাদিক এ বি এম মুসা, রিয়াজ উদ্দিন আহমেদ, আতাউস সামাদ, গোলাম সারওয়ার, আবেদ খান, হাবিবুর রহমান মিলন, কে জি মুস্তফা, মোজাম্মেল হক, ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, আলতাফ মাহমুদ, জাতীয় প্রেসকাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ জানাজায় উপস্থিত ছিলেন। পরে ফেডারেল ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসকাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নারী সাংবাদিক কেন্দ্র, সাব এডিটরস কাউন্সিল, প্রথম আলো, দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন সংগঠন ও সংবাদপত্রের পে প্রয়াতের কফিনে ফুল দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসনের পে ম্যাজিস্ট্রেট রাজিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল জাতীয় পতাকায় আচ্ছাদিত বজলুর রহমানের কফিনকে সামনে রেখে করে গার্ড অব অনার দেয়। আমাদের শেরপুর প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৮টার দিকে শেরপুরে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াতের প্রথম নামাজে জানাজা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এর আগে ভোর ৬টায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে বজলুর রহমানের মরদেহ নকলায় বালেশ্বর্দী গ্রামে পৌঁছায়। বজলুর রহমানের সহধর্মিনী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মরদেহের সঙ্গে নকলা আসেন। নকলা পৌর এলাকার ইশবপুরে প্রয়াতের বড় বোনের বাসায় কিছুণ মরদেহ রাখা হয়। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। বজলুর রহমানের দীর্ঘদিনের কর্মস্থল পুরানা পল্টনে দৈনিক সংবাদ কার্যালয়ে কফিন নেওয়া হয় দুপুর দেড়টায়। সেখানে শ্রদ্ধা জানান সহকর্মীরা। পৌনে ২টার দিকে কফিন নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসকাবে। পথে পল্টনে মনিসিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনের সামনে কিছু সময়ের জন্য মরদেহে শ্রদ্ধা জানান পরিচতজনরা। দুপুর আড়াইটার দিকে প্রেসকাব থেকে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বরেণ্য এ সাংবাদিককে। শুক্রবার প্রয়াতের রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এ কুলখানি হবে। এছাড়া, শনিবার বেলা ৩টায় প্রেসকাবে শোকসভা করবে সংবাদ। ৩ মার্চ শহীদ মিনারে বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে নাগরিক স্মরণসভা। সাংবাদিক বজলুর রহমানের মৃত্যুতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, খালেদাপন্থী অংশের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সংস্কারপন্থী অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/এএল/জিএনএ/১৯১৪ ঘ.