২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনাকে ভোটার করার তৎপরতা শুরু

কারাবন্দী সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে ২৯ ফেব্র"য়ারি মধ্যেই ভোটার তালিকায় নিবন্ধন করা হবে। এ ব্যাপারে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। বুধবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 06:31 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে ২৯ ফেব্র"য়ারি মধ্যেই ভোটার তালিকায় নিবন্ধন করা হবে। এ ব্যাপারে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। বুধবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। রাত আটটায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর মেজর ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার বিকালে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করা হবে। দুই সাবেক প্রধানমন্ত্রীকেই একই দিনে নিবন্ধন করার পরিকল্পনা রয়েছে। ২৮ ফেব্র"য়ারিতেই তা সম্পন্ন হতে পারে।" শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় ভোটার হতে ইচ্ছে প্রকাশ করলে একদিনের মধ্যেই সেখান থেকে ভোটার ফরম আনা-নেওয়ার কাজ সম্পন্ন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত ১৬ ফেব্র"য়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভোটার করা দেখতে গিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত সাখাওয়াত হোসেন বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এ মাসের মধ্যেই ভোটার তালিকায় নিবন্ধন করা হবে। জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে অবশ্যই প্রার্থীকে দেশের যে কোনো স্থানে ভোটার হতে হবে। আর স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে সংশ্লিষ্ট এলাকায় ভোটার হতে হবে। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্প