ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'যেনতেন প্রকারে নির্বাচন' চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
সোমবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সিইসি বলেন, "শুদ্ধতম ভোটার তালিকা প্রণয়ন করতে গিয়ে রোডম্যাপের নির্ধারিত ডিসেম্বর মাস পার হয়ে যাবে অথবা তড়িঘড়ি করে দুই বা তিন মাস এগিয়ে নিয়ে এসে নির্বাচন করতে হবে- আমরা এর কোনটাই চাই না। আমরা রোডম্যাপের ভেতরেই রয়েছি। এ বছরের জুন মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে এবং নির্বাচন কমিশনের প্রতিশ্র"তি হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন।"
সাংবাদিকদের উপস্থিতিতে সিইসি বলেন, "যে নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে, তাকে আমরা গতিশীল রাখতে চাই। মার্চ মাসের মধ্যে নির্বাচনী আইনের সংস্কার শেষ হওয়ার কথা ছিল। আমাদের আন্তরিকতার ঘাটতি নেই; তবে নানা কারণে দেরি হচ্ছে।"
নির্বাচনী আইন সংস্কার বিষয়ে সিপিবির নানা প্রস্তাব তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
প্রস্তাবের মধ্যে রয়েছে স্বাধীনতাবিরোধী ও সা
bdnews24