২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে খালেদার রিটের শুনানি বুধবার

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদের দায়ের করা দুটি রিট আবেদনের শুনানি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 06:00 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদের দায়ের করা দুটি রিট আবেদনের শুনানি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। নির্বাচন কমিশনের পক্ষে ড. কামাল হোসেন এবং বিএনপির পক্ষে অ্যাডভোকেট টি এইচ খান ও এ জে মো. আলী রিট দুটির ওপর শুনানির আবেদন জানালে আগামী বুধবার দুপুর দুইটায় শুনানির সময় নির্ধারণ করে আদালত। এর আগে গত ১২ ফেব্র"য়ারি এ দুটি রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিন তা অনুষ্ঠিত হয়নি। ৩০ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির ওই তারিখ ধার্য করেছিলেন। গত বছরের ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকরিতা স্থগিত করে দেয় হাইকোর্ট। নির্বাচন কমিশন গত বছরের ৫ নভেম্বরের এক চিঠিতে মেজর হাফিজকে ২২ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানায়। এ চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং খন্দকার দেলোয়ার হোসেনকে কেন সংলাপে আমন্ত্রণ জানাতে নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুলনিশি জারি করে আদালত। নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার আগে গত বছরের ৪ নভেম্বর ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের দায়ের করা অপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করে- আইন, প্রথা ও বিএনপির গঠনতন্ত্র মেনে নির্বাচনী সংলাপে আমন্ত্রণ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তার জবাব দিতে বলেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১১৫৩ঘ.