২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানকে নারায়ণগঞ্জ কারাগারে স্থানান্তর, মামলাও হতে পারে

চিকিৎসার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে দলীয় সভা করার অভিযোগে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের বিরুদ্ধে 'শাস্তিমূলক' ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। রোববার আমানকে নারায়ণগঞ্জ করাগারে স্থানান্তর করা হয়েছে। এছাড়া এক মাস তাকে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে দলীয় সভা করার অভিযোগে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের বিরুদ্ধে 'শাস্তিমূলক' ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। রোববার আমানকে নারায়ণগঞ্জ করাগারে স্থানান্তর করা হয়েছে। এছাড়া এক মাস তাকে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমানউল্লাহ আমানের বিরুদ্ধে মামলা করা যায় কি না তাও ভেবে দেখা হচ্ছে।" উপ-মহা কারা পরিদর্শক জানান, ঘটনার সময় আমানউল্লাহ আমানের সঙ্গে থাকা কারারক্ষী আমীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আমানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এক প্রশ্নের জবাবে মেজর ছিদ্দিকী বলেন, "আমরা সংশ্লিষ্ট কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তবে পুলিশ সদস্যদের সামনে এমনটি ঘটা উচিত হয়নি। তারা অন্য সংস্থার সদস্য। বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো ছাড়া আমাদের আর কিছু করার নেই।" হাসপাতালে চিকিৎসার সময় আমানের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্য হচ্ছেন