ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে কানাডার আইনজীবী উইলিয়াম স্লোনের সংবাদ সম্মেলন।
শুক্রবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনটি ডাকা হয়। কিন্তু সম্মেলনে যেতে সাংবাদিকদের বাধা দিয়ে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা জানায়, সম্মেলনটি বাতিল করা হয়েছে। শেখ হাসিনার আইনজীবীরা অভিযোগ করেন, স্লোনকে তার হোটেল কক্ষ থেকে বের হতে দেওয়া হয়নি। এদিকে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি।
গত ১৬ ফেব্র"য়ারি উইলিয়াম স্লোন বাংলাদেশে আসেন। শেখ হাসিনার আইনজীবীরা তখন জানিয়েছিলেন, হাসিনা পরিবারের আমন্ত্রণেই তিনি বাংলাদেশে এসেছেন।
শনিবার স্লোনের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বাংলাদেশ ছাড়ার একদিন আগে শুক্রবার বিকাল ৪টায় সোনারগাঁও হোটেলের 'চিত্রা' হলরুমে সংবাদ সম্মেলন আহ্বান করেন উইলিয়াম স্লোন।
স্লোনের সংবাদ সম্মেলনের আগেই সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। তারা সাংবাদিকদের হোটেলে ঢুকতে বাধা দেয় এবং জানায়, সরকারের পক্ষ থেকে 'চিত্রা'র ওই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
পরে বিকাল ৫টার দিকে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট মান্নান খান হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ব্যরিস্টার শফিক বলেন, "ইউলিয়াম স্লোনের কক্ষের বাইরে পুলিশ মোতায়েন করে তাকে কক্ষ থেকে বের হতে দেওয়া হচ্ছে না। 'চিত্রা'র বুকিং বাতিল করে তাকে সরকার সংবাদ সম্মেলনও করতে দেয়নি।"
এ ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24