২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পটিয়ায় মাঠ পর্যায়ের ভোটার নিবন্ধনের কাজ দেখলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা শুক্রবার সকালে পটিয়া উপজেলায় মাঠ পর্যায়ের ভোটার নিবন্ধন ও ছবি তোলার কাজ পর্যবেক্ষণ করেছেন। উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার নিবন্ধন ও ছবি তোলার কাজের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন কর্মরত সেনা সদস্যরা। প্রধান নির্বাচন কমিশিনার (সিইসি) কেন্দ্রে ভোটার হতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা শুক্রবার সকালে পটিয়া উপজেলায় মাঠ পর্যায়ের ভোটার নিবন্ধন ও ছবি তোলার কাজ পর্যবেক্ষণ করেছেন। উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার নিবন্ধন ও ছবি তোলার কাজের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন কর্মরত সেনা সদস্যরা। প্রধান নির্বাচন কমিশিনার (সিইসি) কেন্দ্রে ভোটার হতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিবদর্শন শেষে ড. হুদা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী ৩০ জুনের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করা সবচেয়ে কঠিন হবে বলে ধারণা করেছিলাম। কিন্তু সেখানেও নির্ধারিত সময়ের দুমাস আগে কাজ শেষ করা সম্ভব হবে।" সিইসি বলেন, "বিএনপির সঙ্গে আলোচনা না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবার নির্বাচন কমিশনের সংলাপ ও নির্বাচনী আইন চূড়ান্ত করা যাবে না।" অপর এক প্রশ্নের জবাবে ড. হুদা বলেন, "এখানে পক্ষপাতের কোন ব্যাপার নেই। এটি রাজনৈতিক প্রশ্ন তাই বিএনপিকে বাদ দিয়ে চলমান রাজনৈতিক সংলাপ চূড়ান্ত করা যাবে না।" তিনি বলেন, "বিএনপির ঝগড়া তাদের নিজেদেরই সমাধান করে আসতে হবে। এক্ষেত্রে কমিশনের কিছুই করার নেই। তা না হলে কমিশন আদালতের রায়ের জন্য অপেক্ষা করবে।" সিইসি জানান, একটি দলের মূলধারার অংশ ছাড়া অন্য কোন অংশের সঙ্গে আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। বড় ছোট সব দলের সঙ্গে নির্বাচন কমিশন এক নিয়মে কাজ করবে বলে তিনি জানান। রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে ড. শামসুল হুদা বলেন, "নিবন্ধনের জন্য একটি দলের কমপক্ষে ৫০টি জেলায় কার্যালয় ও কমিটি থাকতে হবে। আর পুরনো রাজনৈতিক দলের ক্ষেত্রে থাকতে হবে বিগত ৮টি সংসদ নির্বাচনে অন্তত একটি আসনে জেতার নজির। ভোটার কার্যক্রম পরিদর্শনের সময় সিইসির সঙ্গে ছিলেন বিভাগীয় উপ নির্বাচন কমিশনার এসএম ইজাহারুল হক, জেলা প্রশাসক আশরাফ শামীম ও জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬২১ ঘ.