ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাইফউদ্দিন আহমদ মানিকের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বৃহত্তর ঐক্যের মাধ্যমে দেশে অর্থবহ পরিবর্তন আনতে হবে। প্রয়াত এই নেতার নাগরিক স্মরণসভায় মঙ্গলবার বিকালে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ঘুরেফিরে ধ্বনিত হয়েছে এই কথা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই স্মরণসভায় গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন বলেন, "আমাদের স্বাধীনতার লক্ষ্য এখনো উপেক্ষিত। বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই। সাইফউদ্দিন আহমদ মানিকের স্বপ্ন বাস্তবায়ন করতে দেশে অর্থবহ পরিবর্তন আনতে হবে।"
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, "দলীয় ও ব্যক্তি স্বার্থ ভুলে সাইফউদ্দিন আহমদ মানিক জাতীয় স্বার্থে রাজনীতি করেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আগামীদিনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমদ বলেন, "সাইফউদ্দিন আহমদ মানিক একজন বড় মাপের মানুষ ও পরীক্ষিত রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিবিদ হিসেবে আমাদের অনেক ভুল হয়েছে, তিনি আমাদের সেগুলো ধরিয়ে দিয়েছেন। তিনি যে আদর্শের জন্য রাজনীতি করেছেন সেই সোনার বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।"
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "আমাদের লড়াই অব্যাহত রেখে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।"
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "এক মুহুর্তের জন্যও আদর্শ পরিবর্তন করার লোক ছিলেন না সাইফউদ্দিন আহমদ মানিক। মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমরা সাথী হিসেবে পেয়েছি।"
আসম আব্দুর রব বলেন,"জাতীয় ঐক্য ছাড়া একক কোনো নেতা বা নেত্রীর পক্ষে বর্তমান অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।"
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন সাইফউদ্দিন আহমদ মানিকের স্ত্রী ডা. ফৌজিয়া মোসলেম, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24