২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সংলাপের অনিশ্চয়তা নির্বাচন নিয়েও সংশয় তৈরি করছে: আওয়ামী লীগ

বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা ঠিক হবে না বলে মনে করছে আওয়ামী লীগ। এ বিষয়টি নির্বাচন নিয়েও অনিশ্চয়তা তৈরি করছে বলে তাদের পর্যবেক্ষণ। তাই বিষয়টি দ্রুত সুরাহার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 09:10 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা ঠিক হবে না বলে মনে করছে আওয়ামী লীগ। এ বিষয়টি নির্বাচন নিয়েও অনিশ্চয়তা তৈরি করছে বলে তাদের পর্যবেক্ষণ। তাই বিষয়টি দ্রুত সুরাহার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার জাসদের (ইনু) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, "বিএনপির মতো দলকে বাদ দিয়ে সংলাপ হোক তা আমরাও চাই না; দেশ ও জাতিও চায় না। কিন্তু, বিএনপি নিজেই এবং নির্বাচন কমিশনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। দেশ ও জাতি কী এ সিদ্ধান্তের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করবে ? এভাবে চললে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। আমরা অনতিবিলম্বে এ সমস্যার সমাধান চাই।" নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ ঝুলে থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ এ কথা বলেন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপও দ্রুত শুরুর তাগিদ দিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, "মানুষের মনে নির্বাচন নিয়ে এখনও অবিশ্বাস রয়েছে। তাই সংলাপে বসে এই অনিশ্চয়তা দূর করতে হবে।" '২১ আগস্ট মামলা'র আগের তদন্তে কোনও ত্র"টি থাকলে সংশ্লি