২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলা: হাইকোর্ট রায়ের বিরুদ্ধে সরকারের আপিল শুনানি ২৫ ফেব্র"য়ারি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিলের শুনানি আগামী ২৫ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শেখ হাসিনার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিলের শুনানি আগামী ২৫ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শেখ হাসিনার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল মঙ্গলবার সকালে আদালতে উপস্থাপন করা হয়। শেখ হাসিনার পক্ষে শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "শেখ হাসিনার প্রধান কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক দেশে নেই। এজন্য শুনানি ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি হওয়া প্রয়োজন।" অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল শেখ হাসিনার সময়ের আবেদনে আপত্তি না জানিয়ে তার ব্যক্তিগত অসুবিধার কারণে আরও একদিন শুনানি মুলতবির আবেদন জানান। আদালত ২৫ ফেব্র"য়ারি পর্যন্ত লিভ টু আপিলের শুনানি মুলতবি করেন। আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার পক্ষে ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত শুনানি মুলতবির আবেদন জানানো হয়েছে। সরকার পক্ষ আরও একদিনের সময়ের আবেদন জানায়। আদালত ২৫ ফেব্র"য়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন।" তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা এ চাঁদাবাজির মামলাটি জরুরি বিধিমালায় অর্ন্তভুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি মামলাটি খারিজ করে দিয়েছিল। প্রথা অনুযায়ী কোনো মামলা হাইকোর্ট বাতিল করলে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগ স্থগিতাদেশ দেয় না। এক্ষেত্রেও ওই প্রথার ব্যত্যয় ঘটবে না। হাইকোর্টের রায় এখনো বহাল থাকায় মামলাটির নিু আদালতের কার্যক্রম চলবে না। গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ দেওয়ার বিনিময়ে আসামীরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫ শ টাকা চাঁদা নেন। হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১২৩৬ঘ.