ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে জমি বরাদ্দ সংক্রান্ত দুর্র্র্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত করার জন্য দুর্নীতি দমন কমিশনের করা আপিলের নিষ্পত্তি না করে রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ৫ মার্চ পর্যন্ত আপিলটি স্থগিত রাখার আদেশ দেয়।
একইসঙ্গে নাজমুল হুদা ও কমিশনকে হাইকোর্টে বিচারাধীন রিটটির ওপর শুনানির উদ্যোগ নিতে নির্দেশ দেয় আদালত।
গতবছর ২১ মার্চ কমিশনের উপ পরিচালক শফিকুল ইসলাম শাহবাগ থানায়া মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, নাজমুল হুদা ক্ষমতার অপব্যাবহার করে তার স্ত্রী সিগমা হুদা পরিচালিত মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জন্য নামমাত্র দামে রেলওয়ের জমি বরাদ্দ দেন। মামলাটি বিশেষ জজ আদালতে বিচারাধীন।
গতবছর ১৯ নভেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা মামলাটি বাতিলের জন্য রিট আবেদন করলে হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয়।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে কমিশনের করা আপিলের ওপর রোববার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিসুল হক। নাজমুল হুদার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২১৪০ ঘ.
bdnews24