২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবননাশের ভয় পাচ্ছেন হাসিনা: চিকিৎসক

দেশে চিকিৎসার নামে জীবননাশ করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে শেখ হাসিনার। এ কারণে দেশের কোনো হাসপাতালেই তিনি যেতে রাজি হচ্ছেন না। সাবেক এই প্রধানমন্ত্রী চান দেশের বাইরে তার চিকিৎসা হোক। শেখ হাসিনার বক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চিকিৎসার নামে জীবননাশ করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে শেখ হাসিনার। এ কারণে দেশের কোনো হাসপাতালেই তিনি যেতে রাজি হচ্ছেন না। সাবেক এই প্রধানমন্ত্রী চান দেশের বাইরে তার চিকিৎসা হোক। শেখ হাসিনার বক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। কারা কর্তৃপক্ষের অনুরোধে অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ শনিবার সকালে শেখ হাসিনাকে দেখতে বিশেষ কারাগারে যান। সকাল ১০টা থেকে প্রায় পৌণে দু'ঘণ্টা তিনি কারাগারে ছিলেন। হাসিনার শারিরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওনার এলার্জি হয়েছে। সারা শরীরে চাক চাক রয়েছে। তিনি এখনো দুর্বল। তবে রক্তচাপ এখন কিছুটা নিয়ন্ত্রণে। গত রাতে ওনার ঘুমও হয়েছে।" আওয়ামী লীগ সভানেত্রীকে কবে হাসপাতালে নেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, "এখানকার (দেশে) হাসপাতালে চিকিৎসা করাতে উনি ভয় পাচ্ছেন। এমনিতেও ওনার কানের চিকিৎসা দেশে সম্ভব নয়।" দেশে চিকিৎসা করাতে শেখ হাসিনা কেনো ভয় পাচ্ছেন- এর জবাবে অধ্যাপক আব্দুল্লাহ বলেন, "উনি জীবননাশের ভয় করছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএ/১৬১৭ঘ.