২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ফুলেল শুভেচ্ছা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

কারাবন্দি শেখ হাসিনাকে শুক্রবার ফুল পাঠিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ২১ ফেব্র"য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 07:17 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শেখ হাসিনাকে শুক্রবার ফুল পাঠিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ২১ ফেব্র"য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে জোটের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও নাট্যব্যক্তিত্ব তারানা হালিম সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারের সামনে কারারক্ষীর কাছে ফুলের ঝুড়ি হস্তান্তর করেন। আওয়ামী লীগ নেত্রী রাশিদা মহিউদ্দিন ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যরা তার সঙ্গে ছিলেন। এর আগে তারা বিশেষ কারাগারের সামনে শেখ হাসিনার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। বিডিনিউজ টোয়ে