২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির দ্বিতীয় দফা সংলাপ শুরু ২৪ ফেব্র"য়ারি

নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দফা সংলাপ আগামী ২৪ ফেব্র"য়ারি শুরু হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, পাঁচদিনের মধ্যে ১৫টি দলের সঙ্গে সংলাপ শেষ করা হবে। আর আদালতের রায় পেলেই বিএনপির সঙ্গে সংলাপে বসবে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী আইনের সংস্কার নিয়ে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দফা সংলাপ আগামী ২৪ ফেব্র"য়ারি শুরু হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান। অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সিইসি জানান, বিএনপিকে বাদ দিয়েই দ্বিতীয় দফার সংলাপ শুরু হচ্ছে। পাঁচদিনের মধ্যে ১৫টি দলের সঙ্গে সংলাপ শেষ করা হবে। একেক দিন দুই থেকে তিনটি দলের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপ হবে। শামসুল হুদা বলেন, "নির্বাচনী আইনের সংস্কার নিয়ে দলগুলো এ পর্যন্ত যা বলেছে, আমরা তা লিপিবদ্ধ করেছি। যেসব বিষয়ে তাদের কোনো মতামত নেই, আমরা ধরে নিয়েছি সে সব বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত। এখন তাদের কোন প্রস্তাবগুলো গ্রহণ করা যায় আর কোনগুলো যায় না তা নিয়ে আলোচনা করে আইন চূড়ান্ত করা হবে। আমরা রাজনৈতিক দলগুলোর মতামত শুনছি। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।" তবে দ্বিতীয় দফা সংলাপে নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারণ করা নিয়ে আলোচনা হবে না বলে সিইসি জানান। বিএনপির সঙ্গে সংলাপের জন্য কমিশন আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে জানিয়ে শামসুল হুদা বলেন, "আদালত যখনই রায় দেবে তখনই আমরা বিএনপির সঙ্গে সংলাপে বসবো; আমরা তো তৈরিই আছি। কিন্তু বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে বহিস্কারের পর থেকে এ পর্যন্ত চার মাস পেরিয়ে গেছে। আমরা আশা করেছিলাম, এর মধ্যে একটা বিহিত হবে।" বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের বদলে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ারকে চিঠি দিলেও একই সমস্যা তৈরি হতে পারতো মন্তব্য করে শামসুল হুদা বলেন, "বিভক্ত রাজনীতির এটাই সমস্যা। এক অংশকে চিঠি দিলে অন্য অংশ মনে করে, আমরা পক্ষপাতিত্ব করেছি।" তিনি আরও বলেন, "আমরা বিএনপির দুই অংশকে অনানুষ্ঠানিকভাবে বলেছি, আপনারা নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে ফেলুন। আমাদের এর মধ্যে জড়াবেন না। কিন্তু তারা সমাধানে আসতে পারলো না। এর মধ্যে চার মাস পার হয়ে গেছে। আমরা তো আর বসে থাকতে পারি না। আমাদের অগ্রসর হতে হবে।" সিইসি জানান, দ্বিতীয় দফার সংলাপের অংশ হিসেবে ২৪ ফেব্র"য়ারি বিকল্পধারা, এলডিপি ও সাম্যবাদী দল (এমএল), ২৫ ফেব্র"য়ারি ওয়ার্কার্স পার্টি, সিপিবি ও আওয়ামী লীগ, ২৬ ফেব্র"য়ারি জাতীয় পার্টি, জাসদ (ইনু), ন্যাপ (মুজাফফর), ২৭ ফেব্র"য়ারি জামায়াতে ইসলামী, জাসদ (রব), জাতীয় পার্টি (জেপি) এবং ২৮ ফেব্র"য়ারি গণতন্ত্রী পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। এর আগে গত ১২ সেপ্টেম্বর প্রথম দফা সংলাপ শুরু হওয়ার পর মোট ১৫টি রাজনৈতিক দলের আলোচনা করে নির্বাচন কমিশন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে বিএনপির সঙ্গে নির্ধারিত সংলাপ এখনো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৮১৫ ঘ.