ঢাকা, ফেব্রয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টা পর একটি নতুন মামলা আবারো গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতা আ স ম হান্নান শাহকে। গাজীপুরের কাপাসিয়া থানায় বুধবার দুপুরে দায়ের করা চাঁদাবাজির মামলায় রাত পৌনে ৯টার দিকে মহাখালীর ডিওএইচএস-এর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
হাইকোর্ট থেকে জামিন পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হান্নান শাহ মঙ্গলবার রাত ৮টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
তার সহকারী বাবুল রাত পৌনে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যারকে গাড়িতে উঠিয়ে গাজীপুরের দিকে নিয়ে যাওয়া হয়েছে।"
তার কিছুক্ষণ আগে তিনি বলেছিলেন, ''স্যারকে গ্রেপ্তারের জন্য পুলিশ মহাখালীর বাসা ঘেরাও করেছে। কি কারণে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে তা কিছুই বলেনি।"
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গ্রেপ্তারের পর হান্নান শাহকে পুলিশ গাজীপুর জয়দেবপুর থানায় নিয়ে আসে। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জানান, হান্নান শাহকে জয়দেবপুর থানা হাজতে রাখা হয়েছে।
বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ মোল্লা চাঁদাবজির অভিযোগে মামলাটি দায়ের করেন।
হান্নান শাহকে এর আগে জরুরি বিধি ভঙ্গের অভিযোগে তেজগাঁও থানায় করা একটি মামলায় গত বছর ৭ নভেম্বর গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২২ নভেম্বর তিনি হাইকোর্টের জামিন পান। ২৫ নভেম্বর তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। ৩০ জানুয়ারি হাইকোর্ট ওই আটকাদেশ অবৈধ ঘোষণা করে তাকে মুক্তি দিতে বলে।
জরুরি বিধি ভঙ্গের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় গত বছর ৭ নভেম্বর হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় ২২ নভেম্বর তিনি হাইকোর্টের জামিন পান। ২৫ নভেম্বর তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। ৩০ জানুয়ারি হাইকোর্ট ওই আটকাদেশ অবৈধ ঘোষণা করে হান্নান শাহকে মুক্তি দিতে বলে।
আদালতের নির্দেশে গত ৭ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তির পরপরই জেলগেট থেকে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। জরুরি বিধি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এতে অভিযোগ করা হয়, মুক্তি পাওয়ার পর হান্নান শাহ কারাগারের সামনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ওপর দুই তিনশ লোক জড়ো করে রাস্তা অবরোধ করেন ও যানজট সৃষ্টি করেন। এতে জরুরি অবস্থা ভঙ্গ হয়েছে।
১০ ফেব্র"য়ারি ওই অভিযোগ থেকেও আ স ম হান্নান শাহকে তিন মাসের জামিন দেয় হাইকোর্ট।
দেশে জরুরি অবস্থা জারির পর হান্নান শাহ প্রথম গ্রেপ্তার হয়েছিলেন গত বছরের ১৪ মে। একটি জমি দখলের মামলায় তখন একইসঙ্গে তার বড় ছেলে শাহ রেজাউল হান্নানকেও গ্রেপ্তার করা হয়।
অবসপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল হান্নান শাহ মঙ্গলবার মুক্তি পাওয়ার পর বুধবার সকালে খোন্দকার দেলোয়ারের বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, খোন্দকার দেলোয়ারের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
দলের ঐক্য প্রচেষ্টা নিয়ে মন্তব্য করতে বলা হলে হান্নান শাহ বলেন, "অন্য নেতাদের সঙ্গে আলাপ করে তারপর আমি সাংবাদিকদের কাছে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেব।''
কারাগার থেকে মুক্ত হওয়ার ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসএম/এমএইচবি/২৩১০ ঘ.
bdnews24