ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদের দায়ের করা দুটি রিট আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হয়নি।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকার রিট দু'টি ৩৯ ও ৪০ ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। ৩৮ নং ক্রমিক পর্যন্ত শুনানির পর আদালতের সময় শেষ হয়ে যায়। বুধবার এ শুনানি হতে পারে।
গত ৩০ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই তারিখ ধার্য করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এমএইচবি/২২৩২ ঘ.
bdnews24