ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা ব্যর্থ হোক তা চায় না আওয়ামী লীগ ও শরিক দলগুলো। মঙ্গলবার সাম্যবাদী দলের সঙ্গে আওয়ামী লীগের পরামর্শ-সভায় এই মত ব্যক্ত করেছেন দু'দলের নেতারা।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় বিকালে আলোচনায় বসেন দু'লের নেতারা। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ বলেন,"আমরা কোনো কারণেই সংলাপকে ব্যর্থ হতে দিতে চাই না। সফল সংলাপের জন্য আমরা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে চাই।"
তিনি বলেন,"দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমরা সরকারকে সহায়তা করতে চাই। এই সরকার হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। আমাদের প্রতিপক্ষ নয়। আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করে সরকারকে সহায়তা করতে চাই। আমাদেরও তো দেশ চালানোর অভিজ্ঞতা আছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"সংলাপে শেখ হাসিনার মুক্তির বিষয়েও আলোচনা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হয়তো তিনি বেরিয়ে আসবেন।"
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপকে আর সরকারের সঙ্গে সংলাপকে এক করে দেখা ঠিক হবে না। একদিকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চলতে পারে, একইসঙ্গে সরকারের সঙ্গেও সংলাপ চলতে পারে।"
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24