২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর জামিন পেলেন সালাউদ্দিনের স্ত্রী হাসিনা

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ রোববার একটি দুর্নীতি মামলায় আদালতে আত্মসর্মপণ করেছেন। তবে উচ্চ আদালতে জামিনের আদেশ থাকায় তাকে জামিন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ রোববার একটি দুর্নীতি মামলায় আদালতে আত্মসর্মপণ করেছেন। তবে উচ্চ আদালতে জামিনের আদেশ থাকায় তাকে জামিন দেওয়া হয়। হাসিনার আইনজীবী ড. আজিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চ আদালতের আদেশে তার মক্কেল সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১০ এ আত্মসর্মপণ করে জামিন নিয়েছেন। গত বছরের ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শফিকুল ইসলাম সালাহউদ্দিন আহমেদ ও হাসিনা আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সালাহউদ্দিন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ৫৭ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়া ঘোষিত আয়ের বাইরে আরও ৪ কোটি ৫ লাখ ৫০ হাজার ৬৩৮ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। আর হাসিনা এ কাজে স্বামীকে সহয়োগিতা করেছেন। গত ১০ জানুয়ারি বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বর্তমানে এ মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮১১ ঘ.