২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন উপদেষ্টার সাফ কথা: জাতীয় সরকারের সাংবিধানিক ভিত্তি নেই

দেশে জাতীয় সরকার গঠনের গুঞ্জনকে একেবারে নাকচ করে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরেফ। এ ধরনের কোনো সরকারের সাংবিধানিক ভিত্তি নেই বলেও সাফ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে জাতীয় সরকার গঠনের গুঞ্জনকে একেবারে নাকচ করে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরেফ। এ ধরনের কোনো সরকারের সাংবিধানিক ভিত্তি নেই বলেও সাফ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথা বলেন। হাসান আরেফের প্রতি সাংবাদিকদের প্রশ্ন ছিল, দেশের সংবিধান অনুযায়ী জাতীয় সরকার গঠন করা সম্ভব কি না ? জবাবে কোনো ব্যাখ্যায় না গিয়ে আইন উপদেষ্টা সরাসরি বলেন, "না।" এখন পর্যন্ত জাতীয় সরকার গঠনের কোনো উদ্যোগ নেই জানিয়ে তিনি বলেন, "গুঞ্জনের কোনো শেষ নেই। এর কোনো ভিত্তিও নেই। কাজেই এর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই।" জরুরি বিধিমালা সংশোধন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে জরুরি বিধিমালায় করা চাঁদাবাজির মামলায় হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করতে আপিল বিভাগে সরকার আবেদন করেছে। আদালতের রায়ের ওপর নির্ভর করছে জরুরি বিধিমালা সংশোধন করা হবে কি না।" জরুরি বিধিমালায় এ ধরনের মামলা অন্তর্ভুক্ত করা ভুল ছিল কি না- এর জবাবে আইন উপদেষ্টা বলেন, "এটা বলার একমাত্র অধিকার আদালতের, মন্ত্রণালয়ের নয়।" নির্বাচনের পরিবেশ তৈরিতে জরুরি অবস্থার মধ্যে থাকা বাধাগুলো দূর করার ওপর জোর দেন তিনি। আইন উপদেষ্টা বলেন, "প্রধান নির্বাচন কমিশনারও বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।" হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ স্বীকার করে তিনি বলেন, "দুর্নীতি ও অনিয়ম রোধ করতে প্রয়োজনে টাস্কফোর্সের সহায়তা নেওয়া হবে। হাজার হাজার মানুষ হজে যায়। এরপর তাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। হজ মিশনের লোকজন হাজিদের সঙ্গে দুর্ব্যবহার করে। হাজিরা যে ধরনের সহায়তা চায় তার অধিকাংশ মিশন থেকে পাওয়া যায় না।" হাসান আরেফ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএইচবি/১৮২৯ ঘ.