ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ১১ জানুয়ারির পট পরিবর্তনকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দুর্ঘটনা বলে মনে করেন।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি বলেন, "এই সরকারের কাছে আমার খুব একটা প্রত্যাশা নেই। ১/১১ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দুর্ঘটনার মতো। কেউই এই অবস্থার দায়দায়িত্ব থেকে নিজেকে বাদ দিতে পারেন না।"
'দেশে বিরাজমান রাজনৈতিক সংকট ও উত্তরণ' শীর্ষক ওই গোলটেবিলে যতদ্রুত সম্ভব দেশে নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এতে সুলতানা কামাল ছাড়াও ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোফাজ্জল করিম ও মোজাফফর হোসেন পল্টু।
সভাপতিত্ব ও মূল প্রবন্ধ পড়েন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24