২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত নির্বাচন হলে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে: গীতা পাসি

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি বলেছেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ দ্রুত গণতন্ত্রের দিকে ফিরে যাক। গণতন্ত্রেন জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচনই জনগণকে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ করে দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি বলেছেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ দ্রুত গণতন্ত্রের দিকে ফিরে যাক। গণতন্ত্রেন জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচনই জনগণকে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ করে দেবে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের গীতা পাসি এ কথা বলেন। গীতা পাসি বলেন, "যত দ্রুত নির্বাচন হবে ততই দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাবে। এ সরকারের কাজ দেশকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া।" মার্কিন রাষ্ট্রদূত বলেন, "যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে সমর্থন করে।" নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের প্রতিশ্র"তির কথা উল্লেখ করে গীতা পাসি বলেন, "আমরা তার এই প্রতিশ্র"তিকে স্বাগত জানাই। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন।" নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করার কথাও বলেন তিনি। আগামী নির্বাচনের জন্য সহায়ক এমন প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার তাগিদ দেন গীতা। তিনি বলেন, "আমরা প্রত্যাশা করি সরকার এসব প্রতিষ্ঠান এমনভাবে গড়বে যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে।" বুধবার হাইকোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা বাতিল ও মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় নেয়াকে অবৈধ ঘোষণা করে। এ বিষয়ে প্রশ্ন করলে মার্কিন রাষ্ট্রদূত সরাসরি কোন উত্তর না দিয়ে বলেন, "আমরা চাই মামলাগুলো সঠিক প্রক্রিয়া অনুসরনে হোক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৪০০ ঘ.