ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা উচ্চ আদালতে বাতিল হয়ে যাওয়ার তার ছেলে সজীব ওয়াজেদ জয় আর এক মুহূর্ত দেরি না করে মাকে মুক্তি দেওয়ার দাবি করেছেন।
বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে এ দাবি করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়।
তিনি বলেন, "হাইকোর্টের দেওয়া এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই রায়ে সংবিধান ও আইনকে উপরে রেখেছে আমাদের উচ্চ আদালত। রায়েই প্রমাণ হলো আমার মায়ের বিরুদ্ধে সবগুলো মামলাই সাজানো।"
মায়ের মুক্তির দাবি জানিয়ে জয় বলেন, "আমার মাকে এই মুহূর্তে মুক্ত করা হোক। আমার মাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই রায়ের পরও আমার মাকে আর এক মুহূর্ত আটকে রাখা হবে অমানবিক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/১৮৪০ ঘ.
bdnews24