২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় সিটি নির্বাচন সম্ভব নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মনে করেন, জরুরি অবস্থার মধ্যে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সিটি নির্বাচনের আগে জরুরি অবস্থার প্রত্যাহারের প্রশ্নে তিনি বলেন, জরুরি অবস্থা তুলে না নিলে কি করে নির্বাচন হবে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মনে করেন, জরুরি অবস্থার মধ্যে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সিটি নির্বাচনের আগে জরুরি অবস্থার প্রত্যাহারের প্রশ্নে তিনি বলেন, জরুরি অবস্থা তুলে না নিলে কি করে নির্বাচন হবে? প্রার্থীদের তো প্রচারণার সুযোগ দিতে হবে। সোমবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাাত করতে যাওয়ার আগে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। জরুরি অবস্থার ভেতরেই সিটি করপোরেশনগুলোর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কি না, তা জানতে চাইলে শামসুল হুদা পাল্টা প্রশ্ন রেখে বলেন, "জরুরি অবস্থা তুলে না নিলে কি করে নির্বাচন হবে? তাদের (প্রার্থী) তো প্রচারণার সুযোগ দিতে হবে।" উল্লেখ্য, আগামী এপ্রিলে মেয়াদ উত্তীর্ণ রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাাতে কি বিষয়ে আলোচনা হবে, তা জানতে চাইলে সিইসি বলেন, "তার সঙ্গে সব বিষয় নিয়ে কথা বলবো। প্রধান উপদেষ্টার সঙ্গে কি আলোচনা হয়েছে, তা আপনারা আগামীকাল (মঙ্গলবার) জানতে পারবেন।" নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঠিকমতোই এগিয়ে চলছে -- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, "অবশ্যই ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।" সরকারের কাছ থেকে এরই মধ্যে কমিশন 'স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ, ২০০৮' এর খসড়া পেয়েছে বলেও তিনি জানান। এই খসড়ার সঙ্গে কমিশনের কোনো দ্বিমত রয়েছে কি না, সিইসি এ প্রশ্নের কোনো জবাব দেননি। প্রধান উপদেষ্টার সঙ্গে ওই সাাত অনুষ্ঠানে সিইসির সঙ্গে অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/ এমএ/১৬৫০ ঘ.