২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাসিনাকে ছাড়া নির্বাচনে যাব না' মতিয়ার এই বক্তব্য দলে নাকচ

শেখ হাসিনাকে ছাড়া আমরা নির্বাচনে যাব না। তাকে ছাড়া নির্বাচন কল্পনা করা যেতে পারে কিন্তু তা বাস্তবসম্মত হবে না- আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীর এই বক্তব্য অনুমোদিত হয়নি দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে। তবে আমির হোসেন আমু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠান গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার যে দাবি জানিয়েছিলেন তা অনুমোদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে ছাড়া আমরা নির্বাচনে যাব না। তাকে ছাড়া নির্বাচন কল্পনা করা যেতে পারে কিন্তু তা বাস্তবসম্মত হবে না- আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীর এই বক্তব্য অনুমোদিত হয়নি দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে। তবে আমির হোসেন আমু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠান গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার যে দাবি জানিয়েছিলেন তা অনুমোদন করা হয়েছে। শুক্রবার ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমরা মনে করি আমাদের নেত্রী আইনি প্রক্রিয়ায় বেরিয়ে আসবেন। তার নেতৃত্বেই আমরা নির্বাচনে অংশ নেব।" মতিয়া চৌধুরী গত ২৫ জানুয়ারি হকার্স লীগের এক অনুষ্ঠানে ওই বক্তব্য রেখেছিলেন। আমু দাবিটি তোলেন গত ২৮ জানুয়ারি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম বলেন, "আমার রায় ঠিক করা আছে- এরকম কোনো কথা নেত্রী (হাসিনা) বলেছেন বলে আমার জানা নেই।" চাঁদাবাজি মামলার রায়ের ব্যাপারে গত ৮ জানুয়ারি শেখ হাসিনা আদালতে বলেছিলেন, কি রায় হবে তা তার জানা আছে। হাসিনার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে আশরাফুল ইসলাম বলেন, "সংলাপ সম্পর্কে আমাদের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছিলেন তা পূর্ণ সমর্থন ও অনুমোদন করা হয়েছে। আমরা শর্তহীন সংলাপ চাই। শর্ত দিয়ে যেনো সংলাপকে ব্যাহত করা না হয়। সংলাপের মূল উদ্দেশ্য রোডম্যাপ অনুয়ায়ী দ্রুত নির্বাচন বাস্তবায়ন করা। রোডম্যাপ বাস্তবায়নে আওয়ামী লীগ যা করার তা করতে প্রস্তুত রয়েছে।" তিনি বলেন, "সংলাপ খোলামেলা ও স্বচ্ছ হতে হবে। শুধু রাজনীতিবিদই নয়, যারা 'স্টেক হোল্ডার' ও পেশাজীবী তাদের সংশ্লিষ্টতাও প্রয়োজন।" তিনি আরও জানান, আওয়ামী লীগ অতিদ্রুত সংলাপের বিষয়বস্তু ঠিক করতে ১৪ দলের অন্তর্ভুক্ত শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। বৈঠকে মতিয়া চৌধুরীর বক্তব্য কেন অনুমোদন করা হয়নি জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বলেন, "আমরা মনে করি আমাদের নেত্রী আইনি প্রক্রিয়ায় বেরিয়ে আসবেন। তার নেতৃত্বেই আমরা নির্বাচনে অংশ নেব।" সাংবাদিকরা এসময় হাসিনার বক্তব্য