২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মামলার আসামী পিন্টু জামিনে মুক্ত

এক বছর ১০ মাস কারাভোগের পর বুধবার দুপুরে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৭ আসনে চারদলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দীন আহমেদ পিন্টু। কারাগরের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সোয়া ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পিন্টু।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এক বছর ১০ মাস কারাভোগের পর বুধবার দুপুরে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৭ আসনে চারদলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দীন আহমেদ পিন্টু। কারাগরের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সোয়া ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পিন্টু।" গত বছর ১৫ ফেব্র"য়ারি পিন্টু ঢাকা জজ আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। এরমধ্যে ৯টি মামলার কার্যক্রম চলছে, হাইকোর্টের আদেশে একটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। গত মার্চে প্রিজন সেলে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে দু'সপ্তাহের জন্য পিন্টুর ডিভিশন বাতিল করে কারা কর্তৃপক্ষ। এরপর গত ১০ নভেম্বর উপ কারাধ্যক্ষকে (ডেপুটি জেলার) লাঞ্ছিত করায় আবার ডিভিশন বাতিল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে এই বিএনপি নেতাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। ঢাকা- ৯ আসনে চারদলীয় জোট পিন্টুকে মনোনয়ন দেওয়ার পর তার পক্ষে স্ত্রী নাসিমা আক্তার কল্পনা এতোদিন নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/