২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নিরাপত্তার জন্য আ'লীগের লিখিত আবেদন

শেখ হাসিনাকে হত্যার কথিত পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পর তার নিরাপত্তার বিষয়ে আরও সজাগ থাকার জন্য রোববার সরকারের কাছে লিখিত আবেদন করেছে আওয়ামী লীগ। বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনাকে হত্যার কথিত পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পর তার নিরাপত্তার বিষয়ে আরও সজাগ থাকার জন্য রোববার সরকারের কাছে লিখিত আবেদন করেছে আওয়ামী লীগ। বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম সাংবাদিকদের এ কথা জানান। এইচটি ইমাম বলেন, "খবর প্রকাশিত হওয়ার পর শনিবার রাতেই আমি বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলকে জানাই। আজ (রোববার) লিখিতভাবে বিষয়টি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করেছি এবং নেত্রীর নিরাপত্তার বিষয়ে আরও সজাগ থাকার আহ্বান জানিয়েছি।" শনিবার টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএন এর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সবার আগে এ সংক্রান্ত খবরটি প্রকাশ করে। এতে বলা হয়, হরকাতুল জিহাদের ছয় আত্মঘাতী জঙ্গি শেখ হাসিনাকে হত্যা করতে তৎপর। শেখ হাসিনাকে উদ্ধৃত করে এইচটি ইমাম বলেন, "এ বিষয়ে তিনি ভীত নন। তার নির্বাচনী প্রচারাভিযানও সংক্ষিপ্ত করা হবে না।" এইচ টি ইমাম বলেন, "এটি শুধু নেত্রীর প্রাণনাশের হুমকি নয়। এটি দেশের সার্বিক নিরাপত্তার ওপর হুমকি। '৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ধারাবাহিকতায় বাংলাদেশকে ভারসাম্যহীন করার ষড়যন্ত্রের সর্বশেষ সংস্করণ।" তিনি আরো বলেন, "এটি শুধু শেখ হাসিনাকে হত্যার হুমকি-নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র সেটিও ভাবতে হবে।" আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চারদলীয় জোটের বেশ কিছু প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন এ অভিযোগ করে আওয়ামী লীগের এ নির্বাচনী কর্মকর্তা বলেন, "ঢাকা-১২ আসনের প্রার্থী খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ দেয়ালে রঙিন পোস্টার লাগিয়ে আচরণ বিধি লঙ্ঘন করছেন।" এ সময় মাহবুব উদ্দিনের সমর্থনে দেওয়ালে লাগানো রঙিন পোস্টারের কয়েকটি ছবি দেখানো হয়। সংবাদ মাধ্যমের খবরের বরাত দিয়ে এইচটি ইমাম আরো বলেন, "চট্টগ্রাম-৫ আসনে চারদলের প্রার্থী গোরস্থান করে দেওয়ার নামে নগদ দুই লাখ টাকা দিয়েছেন। রংপুর-২ আসনে জামায়াত প্রার্থী কোরআন-হাদিছের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন। নওগাঁ-৫ আসনে চারদলীয় প্রার্থী আব্দুল লতিফ মহাজোট প্রার্থী আব্দুল জলিলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। নওগাঁর আরেক আসনের মহাজোট প্রার্থী সাধন মজুমদারের বিরুদ্ধে সা