২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাধিক প্রার্থী, চূড়ান্ত তালিকা প্রকাশে জটিলতা

প্রতীক বরাদ্দের পরও মহাজোট ও চারদলের অন্তত ১৫টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। ৬টি আসনে নেই চারদলের কোন প্রার্থী। এসব সমস্যার কারণে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। >> প্রতীক বরদ্দের পর যারা বাদ পড়লেন >> প্রতীকসহ বৈধ প্রার্থীদের তালিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতীক বরাদ্দের পরও মহাজোট ও চারদলের অন্তত ১৫টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। ৬টি আসনে নেই চারদলের কোন প্রার্থী। এসব সমস্যার কারণে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সন্ধ্যায় ইসি সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দুই জোটের বেশ কিছু আসনে প্রার্থী চূড়ান্ত না হওয়ায় তালিকা প্রকাশ করা যাচ্ছে না। ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা এমনই একটি দৃশ্য তুলে ধরেন। তিনি জানান, ময়মনসিংহ-৪ আসনে মহাজোটের মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির রওশন এরশাদ। ফলে ১১ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মতিউর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নেন। কিন্তু পরে ১২ ডিসেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে চিঠি দিয়ে বলা হয়, 'ভুলবশত মতিউর রহমানের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে তিনিই আওয়ামী লীগের প্রার্থী।' তাকে নৌকা প্রতীক বরাদ্দ বরাদ্দ দেওয়ারও অনুরোধ করা হয় ওই চিঠিতে। তবে তার আগেই শুক্রবার রাতে রিটার্নিং অফিসার মতিউর রহমানের নাম বাদ দিয়েই ময়মনসিংহ- ৪ আসনের চূড়ান্ত তালিকা কমিশনে পাঠান। প্রতীক বরাদ্দের একদিন পর এ রকম বেশকিছু সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন আসনে। জটিলতা নিরসনে রাজনৈতিক জোটগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ৬০টি আসনে দলীয় ও জোটের একাধিক প্রার্থী জটিলতা রয়েছে। একই আসনে দল ও জোটের একাধিক প্রার্থীর এই সমস্যা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটেই বেশি। নৌকা ও লাঙ্গল প্রতীকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের একাধিক প্রার্থী রয়েছে রংপুর- ৪, কুড়িগ্রাম- ৪, গাইবান্ধা-৪, ৫, কুষ্টিয়া- ৪, পিরোজপুর- ১, মুন্সীগঞ্জ- ৩, হবিগঞ্জ- ২ ও চট্টগ্রাম ৯ আসনে। অন্যদিকে, ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে চারদলীয় জোটের একাধিক প্রার্থী রয়েছে চাপাইনবাবগঞ্জ- ৩, রাজশাহী- ৩, সিরাজগঞ্জ- ৪, মেহেরপুর- ১ ও বরগুনা- ২ আসনে। এছাড়া প্রতীক বরাদ্দের সময় দুই জোটের একাধিক প্রার্থী থাকায় রিটার্নিং অফিসার ৪৩ জনের মনোনয়ন বাতিল করেন। এদিকে সিরাজগঞ্জ- ৫, যশোর- ৫, বরিশাল- ১, সুনামগঞ্জ- ৩, মৌলভীবাজার- ২ ও চাঁদপুর- ৪ এই ৬টি আসনে বিএনপি কিংবা চারদলের কোনো বিকল্প প্রার্থী নেই। উল্লেখ্য ২৯৯টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী ১৫৩৭ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২১৫০ঘ. প্রতীক বরাদ্দের সময় বাদপড়া ৪৩ দলীয়ভাবে মনোনীত প্রার্থী ২৯৯টি আসনে প্রতীক পাওয়া প্রার্থীদের তালিকা