২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে দুই পার্টির মার্কা থেকে বেরিয়ে আসতে হবে: ড. কামাল

দেশকে দুই পার্টির মার্কা (প্রতীক) থেকে বেরিয়ে আসতে হবে। সৎ আদর্শবান ও ভাল মানুষকে নির্বাচিত করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

গাজীপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশকে দুই পার্টির মার্কা (প্রতীক) থেকে বেরিয়ে আসতে হবে। সৎ আদর্শবান ও ভাল মানুষকে নির্বাচিত করতে হবে। শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে গণফোরামের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আমিন আহমেদ আফসারীর নির্বাচনী সমাবেশে দলের সভাপতি ড. কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, "আওয়ামী লীগ ও বিএনপি কারোরই কোন আদর্শ নেই। যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে তারা দুর্নীতিতে অভিযুক্তদের মনোনয়ন দিয়েছে।" ড. কামাল বলেন, "স্বাধীনতার ৩৭ বছর পরও প্রকৃত বিজয় আসেনি। স্বাধীন দেশ ও পতাকা পেলেও অর্থনৈতিক মুক্তি আজও আমরা পাইনি।" কালীগঞ্জের সোম এলাকায় আফসারী একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণফোরামের স্থানীয় নেতা তবারক হোসেন, অ্যাডভোকেট আলাউদ্দীন হোসেন, মোস্তফা আমিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.