ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি।
শুক্রবার বিকেলে শহীদ মিনারে নির্বাচনী প্রচারণার সূচনা সমাবেশে সংগঠনের সভাপতি মনজুরুল আহসান খান দেশকে 'সর্বগ্রাসী সঙ্কট' থেকে মুক্তি দিতে বামপন্থীদের জয়যুক্ত করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন।
সমাবেশ শুরুর আগে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ স্বাধিকার ও গণতন্ত্রের সংগ্রামের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের দুই প্রার্থী মনজুরুল আহসান খান (জামালপুর-২) ও আহসান হাবিব লাবলু (ঢাকা- ১৩)। এর মধ্য দিয়ে সিপিবির নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেওয়া হয়।
গত সাড়ে তিন দশকে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও দেশের সাধারণ মানুষের জীবনে কোনও মৌলিক পরিবর্তন আসেনি-এ মন্তব্য করে মনজুরুল আহসান খান সমাবেশে বলেন, " মানুষ দেখেছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ক্ষমতাসীন দলগুলোর নেতা ও তাদের আত্মীয়দের সীমাহীন দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস-চাঁদাবাজি, সাম্রাজ্যবাদী শক্তির নানামুখী ষড়যন্ত্র, স্বৈরাচার, উগ্র সা
bdnews24