২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ছয়টি আসনে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার

সিলেট জেলার ছয়টি আসনে বৃহস্পতিবার ১০জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল আলম রাত সোয়া ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটের ছয়টি আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে। চূড়ান্ত প্রার্থী ৩৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 06:17 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

সিলেট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট জেলার ছয়টি আসনে বৃহস্পতিবার ১০জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল আলম রাত সোয়া ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটের ছয়টি আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে। চূড়ান্ত প্রার্থী ৩৩ জন। সিলেটের ছয়টি আসনে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর আপিলে একজন প্রার্থীতা ফিরে পান। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-১ আসনে জাসদের মো. রফিকুল হক, সিলেট-২ আসনে জাপার আবদুল্লাহ সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, সিলেট-৩ আসনে জাসদের মো. রফিকুল হক, সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে জাপার মাওলানা হুসামুুদ্দিন চৌধুরী এবং সিলেট-৬ আসনে জাপার প্রার্থী সেলিম উদ্দিন, জেপি'র অ্যাডভোকেট মাওলানা এম. আবদুল করিম আকবরী, বাংলাদেশ কল্যাণ পার্টির আলহাজ্ব কাহির মাহমুদ ও ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আবদুর রকীব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১২ ঘ.