২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি নেতা শেখ রাজ্জাকসহ খুলনায় ১০ জনের মনোনয়ন প্রত্যাহার

সাবেক স্পীকার ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা শেখ রাজ্জাক আলীসহ ১০জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ১০জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এন এম জিয়াউল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

খুলনা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক স্পীকার ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা শেখ রাজ্জাক আলীসহ ১০জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ১০জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এন এম জিয়াউল আলম। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে খুলনা-৬ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন এলডিপি নেতা শেখ রাজ্জাক আলী। মনোনয়নপত্র প্রত্যাহারকারী অপর সাতজন হলেন- খুলনা-১ আসনে সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী পঞ্চানন বিশ্বাস ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী শেখ হারুনুর রশীদ। খুলনা-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেও তিনি সেটাও প্রত্যাহার করেছেন। খুলনা-৪ আসনে খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মোক্তার হোসেন ও ওয়ার্কার্স পার্টির সাহিদুর রহমান শেখ, খুলনা-৬ আসনে জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু, আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ নুরুল হক এবং খুলনা-৩ আসনে জাপার হাসিনা বানু শিরিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.