ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-৫ আসনে চার দলীয় প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কারাগার ফটকে তার ছেলে তানভীর আহমেদসহ ডেমরা শ্যমপুরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
মুক্তির পরপরই সড়ক পথে তিনি সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপার্সানের কার্যালয়ে এসে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময় দলের মহাসচিব খোন্দকার দেলায়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার শোশারফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ১৩ ফেব্র"য়ারি সালাহউদ্দীন আহমেদকে আটক করে যৌথ বহিনী। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, চাঁদাবাজীসহ ২৬টি মামলা রয়েছে।
সবগুলো মমালায় জামিন পাওয়ার পর তিনি মুক্তি লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/২০৩০ ঘ.
bdnews24