২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলামের মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের মৃত্যুরহস্য উদঘাটন করে জড়িতদের বিচার দাবি করেছে নোয়াখালীর নাগরিক সমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

নোয়াখালী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের মৃত্যুরহস্য উদঘাটন করে জড়িতদের বিচার দাবি করেছে নোয়াখালীর নাগরিক সমাজ। রোববার নোয়াখালীর মাইজদী শহরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সম্মিলিত মঞ্চ নাগরিক সমাজ এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। শহরের প্রধান সড়কে বিকেল ৪টা থেকে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর নোয়াখালী টাউন সমাবেশ। সমাবেশে নাগরিক সমাজের নেতারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল ইসলামের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে এর রহস্য উদঘাটন এবং দোষীদের বিচার দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. হানিফ, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি সারওয়ার ই দীন, সাবেক সাংসদ ফজলে এলাহী, জাসদের কেন্দ্রীয় নেতা মিয়া মো. শাহজাহান, সিপিবি'র জেলা সাধারণ সম্পাদক জাফরউল্যাহ বাহার, বাসদ নেতা তারেকেশ্বর নান্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু প্রমুখ। নুরুল ইসলামের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে ইতোমধ্যে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮১৪ ঘ.