২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ ক্ষমতায় গেলে চাল-ডালের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে: নূর

আওয়ামী লীগ ক্ষমতায় গেলে চাল, ডাল ও ভোজ্য তেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে দাবি করেছেন দলের নেতা ও সাবেক সাংসদ আসাদুজ্জামান নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

সাভার, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ ক্ষমতায় গেলে চাল, ডাল ও ভোজ্য তেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে দাবি করেছেন দলের নেতা ও সাবেক সাংসদ আসাদুজ্জামান নূর। তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভর্তুকি দিয়ে হলেও চালের দাম কেজিপ্রতি ১০ টাকা এবং ভোজ্য তেল লিটারপ্রতি ২০ থেকে ৩৮ টাকা করা হবে।" শুক্রবার বিকেলে আশুলিয়ার সুদুপাড়া ফুটবল মাঠে আওয়ামী লীগের এক সমাবেশে আসাদুজ্জামান নূর এ কথা বলেন। তিনি বলেন, "আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এক কেজি চালের দাম ছিল ১০ টাকা। বিএনপির আমলে তা করা হল ১৭ টাকা। আর তত্ত্বাবধায়ক সরকার তা বাড়িয়ে করেছে ৪০ টাকা।" সমাবেশে নূর ঢাকা-১৯ (সাভার) আসনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। স্থানীয় আওয়ামী লীগ নেতা কিয়াম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- তালুকদার তৌহিদ জং মুরাদ, স্থানীয় আওয়ামী লীগের নেতা আলী হায়দার, আব্দুল করীম ভুঁইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.