২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের স্বৈরশাসনের পতন দিবস শনিবার

সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের 'স্বৈরাচারী' সরকারের পতন দিবস শনিবার। এরশাদের নয় বছরের স্বৈরশাসনের অবসান ঘটার পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা,ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের 'স্বৈরাচারী' সরকারের পতন দিবস শনিবার। এরশাদের নয় বছরের স্বৈরশাসনের অবসান ঘটার পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন। রাজনৈতিক দলগুলো প্রতিবছর এ দিনটিকে পালন করে গণতন্ত্রের নতুন অভিযাত্রার দিন হিসেবে। বিএনপি দিনটি পালন করে 'গণতন্ত্র' দিবস হিসেবে এবং আওয়ামী লীগ 'গণতন্ত্র মুক্তি' দিবস হিসেবে। এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আলাদা বিবৃতি দিয়েছেন। বিএনপি, আওয়ামী লীগ ও বাম রাজনৈতিক দলগুলোর তিনটি জোটের আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৫ ডিসেম্বর রাতে এইচ এম এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পরদিন বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতাচ্যুত হওয়ার পর এরশাদ ক্রমশ আবার রাজনীতিতে 'পুনর্বাসিত' হয়েছেন এবং তার বিরুদ্ধে একসময় আন্দোলনকারী প্রধান দুই দলই তার সঙ্গে ঘনিষ্ঠতার উদ্যোগ নিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের তিনি অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জেকে/এসকে/১৯৪০ঘ.