২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা-৪ আসনে মনোয়ারকে মহাজোটের প্রার্থী চেয়ে সমর্থকদের প্রতীক অনশন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত মনোয়ার হোসেন চৌধুরীকে মহাজোটের প্রার্থী করার দাবিতে তার সমর্থক দলের নেতা-কর্মীরা শুক্রবার সকালে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

গাইবান্ধা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত মনোয়ার হোসেন চৌধুরীকে মহাজোটের প্রার্থী করার দাবিতে তার সমর্থক দলের নেতা-কর্মীরা শুক্রবার সকালে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহীদ মিনারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীক অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ময়নুল হক সরকার, মোসাদ্দেক আলী বাদু, শহিদুল ইসলাম প্রমুখ। মনোয়ারের সমর্থকরা দাবি করেন, এ আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত আলী মাহবুব সদ্য দলে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন। তিনি ২০০৬ সালের উপ-নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। আলী মাহবুবকে মহাজোটের প্রার্থী করা হলে ভরাডুবি হতে পারে বলে তারা দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪১ ঘ.