২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমদিন কয়েকজন ভিআইপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই বুধবার শুরু হয়েছে। পিরোজপুরে জাতীয় পার্টি মনোনীত মহাজোটের সম্ভাব্য প্রার্থী সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, সাবেক বিএনপি সাংসদ শহিদুল হক জামাল, লক্ষ্মীপুরে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, খুলনায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের চেয়ারম্যান কাজি ফারুক আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই বুধবার শুরু হয়েছে। পিরোজপুরে জাতীয় পার্টি মনোনীত মহাজোটের সম্ভাব্য প্রার্থী সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, সাবেক বিএনপি সাংসদ শহিদুল হক জামাল, লক্ষ্মীপুরে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, খুলনায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের চেয়ারম্যান কাজি ফারুক আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চাঁদপুরে আওয়ামী লীগ নেতা ড. মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়েছে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে। আয়কর রিটার্ন সার্টিফিকেট হাল নাগাদ না হওয়ায় ফরিদপুরে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। চট্টগ্রামে একই আসনে এলডিপি'র দুই প্রার্থী হওয়ায় সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও এয়াকুব আলীর মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারও যাচাই-বাছাই চলবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের আপিল করার জন্য আগামী তিন দিন সময় রয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) একেএম সলিমউল্লাহ জানান, মনোনয়নপত্র বাতিল বা গ্রহণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে কোনও প্রার্থী ক্ষুব্ধ হলে বাছাইয়ের পরবর্তী তিন দিনের মধ্যে (৫-৭ ডিসেম্বর) কমিশনের কাছে আপিল করা যাবে। এরপর তা শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ৩০ নভেম্বর। এবার ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৪৬০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর- চটগ্রাম: চট্টগ্রাম-৩ (সীতাকুন্ড) আসনে জাতীয় পার্টির দিদারুল কবির, পিডিপি'র শহীদুল ইসলাম চৌধুরী এবং স্বতন্ত্র শচীন্দ্র লাল দে, সৈয়দ সাজ্জাদ দোহা ও মোহাম্মদ আলী তালুকদারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) আসনে ন্যাপের আলী আহমদ নাজির, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এনামুল হক এনাম ও স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ দোহার মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে ইসলামি ফ্রন্ট বাংলাদেশের হাসমত আলী, ন্যাপের আলী নেওয়াজ খান ও স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ দোহার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী জেড এ খানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম-৫ (রাউজান) আসনে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে এলডিপির এয়াকুব আলী, আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী এবং স্বতন্ত্র চন্দ্র শেখর নাথ ও মোহাম্মদ ইউসুফ মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। এ আসনে এলডিপি'র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের পাশাপাশি এয়াকুব আলী দলীয় প্রার্থী হওয়ায় এবং একই কারণে জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরী ও শামসুল আলম মাস্টারের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়। চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। এদিকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী চেম্বারের সহ-সভাপতি এম এ লতিফের মনোনয়ন চূড়ান্তের দলীয় চিঠি বুধবার বিকেলে জমা দেয়া হয়েছে। ফলে ইতোপূর্বে মনোনয়নপত্র জমা দেওয়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজনের মনোনয়নপত্র নিয়ম অনুযায়ী এমনিতেই বাতিল হয়ে যাবে। খুলনা: খেলাপি ঋণের কারণে খুলনা-১ ও ৫ আসনে প্রার্থী ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের চেয়ারম্যান কাজী ফারুখ আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া সাবেক মেয়র তৈয়েবুর রহমানের স্ত্রী লায়লা রহমান (স্বতন্ত্র), আসাদুজ্জামান জালাল (স্বতন্ত্র), অ্যাডভোকেট এসএমএ ওয়াহাব (মুসলিম লীগ) ও শেখ সিরাজুল ইসলামের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল হয়েছে। পিরোজপুর: খেলাপী ঋণের দায়ে পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী জামাল হায়দারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া সৈয়দ শহিদুল হক জামাল (স্বতন্ত্র), তপন কুমার মিত্র (কল্যাণ পার্টি), জাহিদ হোসেনের (বাকশাল) মনোনয়নপত্র বাতিল হয়েছে। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-১ আসনে মাহমুদুর রহমান মাহমুদের জাতীয় পার্টি (এরশাদ) এবং বাকশালের প্রার্থী নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের (আওয়ামী লীগ) মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে একই আসনে আওয়ামী লীগ নেতা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খোকন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। এছাড়া খেলাপী ঋণের অভিযোগে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শাহ আহাম্মদ বাদলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-২ আসনে ঋণ খেলাপীর কারণে সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়পত্র বাতিল হয়েছে। এছাড়া আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং আবু সাইদ ভুইয়ার (স্বতন্ত্র) মনোনয়পত্র বাতিল হয়েছে। কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জাহিদুল ইসলাম হারিছের (স্বতন্ত্র) মনোনয়পত্র বাতিল করা হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ তথ্য হাতে না থাকার কারণে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাছাইয়ের শুনানি স্থগিত রাখা হয়েছে। চাঁদপুর: চাঁদপুর-১ (কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন) আসনে আওয়ামী লীগ নেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ এস শহীদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চাঁদপুর-২ (মতলব উত্তর ও নারায়নপুর ইউনিয়ন বাদে মতলব দক্ষিণ উপজেলা) আসনে ড. জালাল উদ্দিন (বিএনপি) এবং ফরওয়ার্ড পার্টির আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), জাকের পার্টির মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী ও গণফ্রন্টের হাফেজ মাসুদ আক্তার খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কুড়িগ্রাম: কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (এরশাদ) মেজর (অবঃ) মুহাম্মদ আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। গাজীপুর: গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদরের একাংশ) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হাজি মো. সফিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। গাজীপুর-১ (গাজীপুর ও টঙ্গী পৌরসভা এবং সদরের একাংশ) আসনে স্বতন্ত্র মো. আব্দুল কাদেরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাগেরহাট: বাগেরহাট-২ আসনে ঋণ খেলাপীর কারণে বিকল্প ধারার জেলা সভাপতি বেগ মাহাতাব উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া গণফোরামের মো: তারেক হোসেন এবং সৈয়দ আমানুল হুদার (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল হয়েছে। নীলফামারী: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির অ্যাডভোকেট এনকে আলম চৌধুরী, জামায়াতের মোহাম্মদ ইসাহাক আলী, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হোসেন সরকার এবং গণফোরামের আব্দুর রউফের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নীলফামারী-২ (সদর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হায়দার আলী চৌধুরী মেনুর মনোনয়নপত্র বাতিল হয়েছে ব্যাংকে নির্বাচনী হিসাব না খোলার অভিযোগে। নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী দ্বিপেন্দ্র নাথ সরকার ও আনোয়ারুল কবীর চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। নেত্রকোনা: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ প্রার্থী জালাল উদ্দিন তালুকদার এবং জাতীয় পার্টির প্রার্থী সাখাওয়াত হোসেনের মনোনয়পত্র বাইতল হয়েছে। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগ প্রার্থী অবসরপ্রাপ্ত লে. কর্নেল নুর খান, জাতীয় পার্টির নেতা ও মহাজোটের সম্ভাব্য প্রার্থী ফকির আশরাফ এবং কৃষক শ্রমিক জনতা লীগের খোরশেদ আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী রায়হান আমীন রনির মনোনয়নপত্র বাতিল হয়েছে। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগ প্রার্থী শফি আহমেদ দলীয় মনোনয়ন না পাওয়ায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে । নেত্রকোনা-৫ (পূর্বধলা-সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন তালুকদারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কুষ্টিয়া: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মুসলিম লীগের আব্দুল খালেক সরকার এবং ফ্রিডম পার্টির এনামুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী আব্দুল ওয়াদুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ ( তাহিরপুর, জামলগঞ্জ, ধরমপাশা ) আসনে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান সেলিম, সৈয়দ রফিকুল হক, জাতীয় পার্টির সৈয়দ আব্দুল হান্নান তালুকদার, জাতীয় পার্টির বদরুদুজ্জা সুজার মনোনয়নপত্র বাতিল হয়েছে। সুনামগঞ্জ-২ (দিরাই,শাল্লা) আসনে জাতীয় পার্টির মৃন্ময় চৌধুরী, জাসদের (রব) মহিউদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ের মাৗলানা সুয়েব আহমদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।, সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর) আসনে জাতীয় পার্টির সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপের সৈয়দ আব্দুল হান্নান, স্বতন্ত্র সৈয়দ আলী আহমদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। পাবনা: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জাতীয় পার্টির হায়দার আলী, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল, তরিকত ফেডারেশনের মহিউল ইসলাম, কল্যাণ পার্টির কামরুজ্জামান এবং এনপিপি'র সোলেমান প্রামাণিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। পাবনা-৫ (সদর) আসনে পিডিপি'র মাহতাব উদ্দিন বিশ্বাস এবং তরিকত ফেডারেশনের আজিজ আহমেদ স্বপন ওরফে শহীদ মোহাম্মদ আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিলেট: সিলেট-১ (মহানগর ও সদর) আসনে স্বতন্ত্র ছালাহউদ্দিন রিমন ও আলী ইসহাকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিলেট-২ (বালাগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের একাংশ) আসনে স্বতন্ত্র কাইয়ুম চৌধুরী ও মাহবুবুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. একে আজাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। হবিগঞ্জ: হবিগঞ্জ-২ (বািিনয়াগঞ্জ-আজমিরিগঞ্জ) আসনে আওয়ামী লীগের আমীর হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফরিদপুর: ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র একেএম নুরুল ইসলাম সিকদার, বাংলাদেশ তরিকত ফেডারেশনেসর আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে স্বতন্ত্রস প্রার্থী কাজী সিরাজুল ইসলাম ও ইসলামী আন্দোলনের হাফিজুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা, সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনে স্বতন্দ্র কেএম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম, ইসলামী ক্যৈজোটের আাব্দুল কাদির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ মো. জামাল উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। ভোলা: ভোলা-২ আসনে স্বতন্ত্র মো. হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বাতিল হয়েছে সাজাপ্রাপ্ত হওয়ার কারণে। ভোলা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। লালমনিরহাট: লালমনিরহাট-১ (হাতীবান্ধা, পাটগ্রাম) আসনে জামায়াতের আবু হেনা মো. এরশাদ হোসেন, স্বতন্ত্র জয়নাল আবেদীন সরকার, বিকল্প ধারার মকবুল হোসেন এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের শাহ আব্দুল হামিদ আবতাবীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রংপুর: রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু এবং স্বতন্ত্র আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রংপুর-২ (বদরগজ্ঞ, তারাগজ্ঞ ) আসনে স্বতন্ত্র মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাতীয় পার্টির নুরুল হক গোলাপ ও শাহাজাহান আলী প্রধানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/এমআই/এসকে/২০৪৬ঘ.