২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ আসনে প্রার্থী দিয়েছে ইসলামী ঐক্যজোট

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোট ১১টি আসনে প্রার্থী দিয়েছে। সোমবার ইসলামী ঐক্যজোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, চারদলীয় জোটে আসন সমঝোতা হওয়ার পর নির্দিষ্ট প্রার্থী ছাড়া অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোট ১১টি আসনে প্রার্থী দিয়েছে। সোমবার ইসলামী ঐক্যজোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, চারদলীয় জোটে আসন সমঝোতা হওয়ার পর নির্দিষ্ট প্রার্থী ছাড়া অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। জোটের পক্ষ থেকে ইসলামী ঐক্যজোটকে তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা আরও কিছু আসন দাবি করছে। যে তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলোতে ইসলামী ঐক্যজোটের তিন প্রার্থী গত নির্বাচনে জয়ী হয়েছিলেন। এরা হলেন- মুফতি ফজলুল হক আমিনী (ব্রাহ্মণবাড়িয়া-২), মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (যশোর-৫) ও শাহিনুর পাশা চৌধুরী (সুনামগঞ্জ-৩)। মনোনয়নপত্র দাখিল করা ইসলামী ঐক্যজোটের অন্য নেতারা হলেন- মো. আবদুর রকিব (সিলেট-৬), আবদুল্লাহ মো. হাছান (মাদারীপুর-১), হামিদুর রহমান নদভী (নওগাঁ-১), আব্দুল মালেক চৌধুরী (হবিগঞ্জ-১), মো. সোলায়মান (কক্সবাজার-২), অধ্যাপক এহ্তেশাম সারোয়ার (নেত্রকোনা-৩), শেখ লোকমান হোসেন (গাজীপুর-৫) ও মুফতি আবদুল কাদের (ফরিদপুর-২)। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত আছে। রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৭৪৫ ঘ.