২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন খোন্দকার দেলোয়ার

মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

মানিকগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির নেতারা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "আমরা নির্বাচনে অংশগ্রহণ করব বলেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন শুধু জরুরি অবস্থা প্রত্যাহারের অপেক্ষায় আছি। আমাদের প্রত্যাশা সরকার মনোনয়ন প্রত্যাহারের দিন অথবা পরের দিন থেকেই জরুরি অবস্থা প্রত্যাহার করে নেবে।" জরুরি অবস্থার মধ্যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। মানিকগঞ্জের তিনটি আসনের দলীয় মনোনয়ন প্রসঙ্গে মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, দলের সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সকলেরই মেনে নেওয়া উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.