ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার রায় সোমবার হওয়ার কথা রয়েছে।
ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার রায় ঘোষণা করবেন।
১৯৯২ সনের ৫ সেপ্টেম্বরে তেজগাঁও থানায় তখনকার দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা উপেন্দ্র চন্দ্র দাস জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
মামলার অন্য আসামিরা হলেন, টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের সাবেক উপমহাব্যবস্থাপক শামসুল ইসলাম (পলাতক), সাবেক উপমহাব্যবস্থাপক আনোয়ারুল কাদের এবং এক্সপো ট্রেডের মালিক মজিদ চৌধুরী।
এরশাদ, আনোয়ারুল কাদের ও মজিদ চৌধুরী জামিনে আছেন।
মামলায় এরশাদ সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী কাজী ফিরোজ রশিদকে আসামি করা হলেও ২০০৩ সালের ৭ মে অভিযোগ গঠনের সময় তাকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার অভিযোগ বলা হয়, ফিনল্যান্ডের ঋণ সহায়তায় বাংলাদেশের ৮৯টি উপজেলায় টেলিযোগাযোগ স
bdnews24